মেহেরপুর নিউজ:
অনলাইনে মুক্তিযোদ্ধাদের”ক” তালিকাভুক্ত নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শহীদ সাদিক হোসেন বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। মানববন্ধনে বক্তারা অনলাইনে মুক্তিযোদ্ধাদের”ক” তালিকাভুক্ত নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন।