মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক আলামিন ইসলাম বকুলের পিতা শেখ মনির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ——রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বাসর।
বৃহস্পতিবার গভীর রাতে শেখ মনির উদ্দিন তার পুত্র আল-আমিন ইসলাম বকুলের মেহেরপুর বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুম শেখ মনির উদ্দিনের ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে শেখ মনিরুদ্দীনের লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এদিন পূর্ব মালসাদহ ঈদগাহ মাঠে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় গাংনী পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় গাংনী থানার ওসি ওবাইদুর রহমানসহ মুক্তিযোদ্ধাগন সেখানে উপস্থিত ছিলেন। পরে পূর্ব মালসাদাহ ঈদগা মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এদিকে এর আগে সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুটি জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।