মেহেরপুর নিউজ:
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল উপজেলা শাখার উদ্যোগ মুজিবনগর উপজেলা শাখার নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ-৭১ ইতিহাসের সূতিকাগার মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়া উদ্দীন বিশ্বাসের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে শুভেচ্ছা বিনিময় করা হয়।মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটির সদস্যরা মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।