মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগায়োন থেকে ভারতীয় ৪৮ বোতল মদ ও বিভিন্ন সাইজের ৫০ পিস ষ্টিলের গামলা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, আজ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম মুজিবনগর উপজেলার বাগোয়ান মোড়ে অভিযান চালায । এসময় ২ চোরাকারাবারি ২টি বাইসাইকেলে করে মদ ও ষ্টিলের গামলা পাচার করার উদ্যোশে আসছিলো। সময় তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়েসগেুলো সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা দুটি ব্যাগ থেকে ৪৮ বোতল মদ ও বিভিন্ন সাইজের ৫০ পিস গামলা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।