মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুজিবনগর উপজেলার আনন্দবাসগ্রামে ৪০ পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।