মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে সোহাগী (৩) নামের এক শিশু । আহত সোহাগীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষেরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, রোববার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের বিষুর মেয়ে সোহাগী রাস্তার পাশে খেলা করার সময় একটি পাউয়ারট্রিলার তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানান।