মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সার ব্যবসয়ী দাউদ হোসেনের বাড়িতে একদল ডাকাত হামলা চালিয়ে নগদ ২ লক্ষ টাকা লুট করে। পরে তারা স্থান ত্যাগ করার সময় পরপর ৪টি বোমার বিষ্ফোরন ঘটায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে,শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সার ব্যাবসায়ী দেউদ হোসেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে বাড়িতে থাকা ব্যাবসার নগদ ২ লক্ষ টাকা লুট করে ঘটনা স্থল ত্যাগ করে। তবে এ সময় ডাকাতদল পরপর ৪টি বোমার বিষ্ফোরন ঘটায়। বোমগুলি বিকট শব্দে বিষ্ফোরিত হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।