মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল ইসলাম নির্বাচনী প্রচারনার লক্ষ্যে এক নির্বাচনী সভা আয়োজন করা হয়।
আজ রোববার বিকালে মুজিবনগরের মোনাখালী গ্রামে গ্রাম আওয়ামীলীগ নেতা জামাত আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, আশিকুল ইসলাম মিঠুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ।