মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামারুল ইসলাম, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন প্রমুখ।