মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে গরুর শিংয়ের আঘাতে মারা গেছে আজিজুলের ছেলে ভন্তা (২৮) । আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে,মুজিবনগর উপজেলার আজিজুলের ছেলে ভন্তা গত শনিবার বিকালে মাঠে কাজ করার সময় একটি গরু তার উপর হামলা চালায়। এ সময় গরুর শিংয়ে ভন্তা মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।