মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারি:
মুজিবনগর উপজেলার যতারপুর আবুল হায়াত মডেল স্কুলের উদ্যোগে নবীন বরন, ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে যতারপুর আবুল হায়াত মডেল স্কুল প্রাঙ্গনে সাবেক ইউপি চেয়ারম্যান মওলা বক্স বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন ,ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর খাদেমুল ইসলাম, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আফতাব আলী খান, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, এ এস এম কামাল মন্টে, শামিম জাহাঙ্গীর সেন্টু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,যতারপুর আবুল হায়াত মডেল স্কুলের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাছে পুরুষ্কার বিতরণ করা হয়।