মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
সোমবার মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীর সার্বিক দিক নিয়ে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার সেন।
বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান গুল নাহার বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোলা, মৎস্য অফিসার হামিদুর রাহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দীন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।