মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক হস্তশিল্প বিষয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণ শেষে পুথির তৈরী ব্যাগ প্রদর্শন করাসহ বিতরণ করেন