মেহেরপুর নিউজ,১২ ফেব্রুয়ারী:
পারিবারিক কলহে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের পাশের একটি আম বাগান থেকে সুলেখা খাতুন (৩২) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মুজিবনগর থানা পুলিশ ওই যুবতীর লাশ উদ্ধার করে। সে উপজেলার ভবেরপাড়া গ্রামের মুত আমানুল্লাহর মেয়ে। সে রাজধানীর একটি গার্মেন্টেসে চাকরী করত।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে স্থানীয়রা কেদারগঞ্জ বাজারের পাশে ভাদু মোল্লার আম বাগানের একটি গাছে যুবতীর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেনÑ লাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
গ্রামের একটি সুত্রে জানাগেছে, উপজেলার মানকিনগরে সুলেখার প্রথম বিয়ে হবার পর সেখানে পারিবারিক দ্বন্ধে সম্পর্কর ছেদ হয়। সেখানে তার দুটি সন্তান আছে। পরে বছর খানেক আগে সে একই উপজেলার রামনগরে ২য় বিবাহ করে। সেখানেও মনোমালিণ্যর কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
