মেহেরপুর নিউজ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে মুজিবনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খাদিমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।পরে আমিনুল ইসলামকে সভাপতি, মুফতি তরিকুল ইসলামকে সেক্রেটার, মুফতি সাদিকুর রহমান সাংগঠনিক সম্পাদক,করে ২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।