মুজিবনগর অফিস, ৩ জুন:
মেহেরপুরের মুজিবনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্তু, মুক্তিযোদ্ধা পরিবার ও ভিক্ষুকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ১৬৫ জন অসহায় গরীবদের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরন করেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল উপস্থিত ছিলেন।