মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর:
খান ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্পে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক উপজেলা ফোরাম নেটওয়ার্ক শক্তিশালী করণ বিষয়ক ২দিন ব্যাপী রিফ্রেসার্স কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুজিবনগর উপজেলা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন। খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুনের সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন,ইউপি সদস্য মাজেদাখাতুন, রহিমা খাতুন প্রমুখ।