মেহেরপুর নিউজ, ২১ মে:
মেহেরপুর মুজিবনগর থানায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজা সহ শাহানাজ নামের এক মহিলাকে আটক করেছে। গতকাল এ অভিযান চালানো হয়। আটক শাহানাজ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আলামীন হোসেন এর স্ত্রী। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাগোয়ান ইউনিয়নর জয়পুর গ্রামের আলামিন হোসেন এর বাড়ি অভিযান চালায়। এসময় শাহানাজের কাছে থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে। এদিকে আটক শাহানাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।