মেহেরপুর নিউজ,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ৪’শ গ্রাম গাঁজা সহ কালু নামের এক মাদক ব্যাবসায়ী কে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ছয়রদ্দীনের ছেলে ।
সোমবার সন্ধ্যায় মুজিবনগর থানার এস আই আবু তাহের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী আবু ছালেক জানান, আসামী কে জিজ্ঞাসা বাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা আজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হবে।