মেহেরপুর নিউজ,০৪ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ১শ গ্রাম গাঁজাসহ সোহাগ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। সে আনন্দবাস গ্রামের সাত্তার আলী ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের একটি দল তারানগর বালিকা বিদ্যালয়ের রাস্তায় অভিযান চালাই। এ সময় সেখান থেকে সোহাগকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।