মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন শাহিন এর আয়োজনে, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্প যেমন একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদুৎ, মানুষিক স্বাস্হ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা সহ মাদকের ভয়াবহতা এবং বাল্য বিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে রবিবার বেলা সাড়ে ১১ টার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর পাশে জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দীন শাহিন এর বাড়িতে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড, জেলা তথ্য অফিসার আতিয়ার রহমান জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দীন শাহিন এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাকিব উদ্দীন, রেজাউল করিম ও তারিকুল ইসলাম সমাবেশে আসা মহিলাদের মাঝে জেলা তথ্য অফিসের উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।