মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে ঘরের ছাদ থেকে পড়ে ডালিম (৬) নামের এক শিশু আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে নাজিরাকোণা গ্রামের লুৎফর রহমানের ছেলে ডালিম বাড়ির ছাদে খেলা করার সময় পা ফঁসকে নীচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।