মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগরে চুরি হওয়া দুটি ট্রাক্টরের ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লালটু মিয়া ওরফে লাল (৩৫) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে লালটুকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া দুইটি ব্যাটারি উদ্ধার করা হয়।
গত ১৩ আগস্ট রাতে মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে অবস্থিত মেসার্স ডালিম ব্রিক্স ইটভাটা থেকে ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় ইটভাটার মালিক মো. তসলিমুল ইসলাম মুজিবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।