মেহেরপুর নিউজঃ
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রানীসম্পদ হবে উন্নতি” এই শ্লোগানে মুজিবনগরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে আনসার হোটেলের পিছনে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।এ সময় তিনি বিভিন্ন প্রানী কর্ণার পরিদর্শন করেন।উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মো: হারিছুল আবিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রকিব,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক,মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন সুলতানা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রানীসম্পদ অফিসের ভেটেনারি সার্জন সাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন জাতের প্রানী কর্নার নিয়ে মোট ৩০ টি স্টল অংশগ্রহন করেন।আলোচনা সভার আগে একটি বর্নাঢ্য র্যালীর মধ্যে দিয়ে জাতীয় প্রানী সপ্তাহের শুভ সূচনা করা হয়।