মুজিবনগর প্রতিনিধি:
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুজিবনগরে পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনের ৫ম দিনে সুফলভোগী মাছচাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর দাদপুর বিলে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে সুন্দর ভাবে মাছ চাষ করে সফালতা অর্জনের বিষয়ে পরামর্শ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃদা)শহিদুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাজমুস সাকিব,ক্ষেত্র সহকারী আহসান হাবিবসহ দাদপুর বিল ও ইউনিয়নের বিভিন্ন পুকুরের মৎস্যচাষী ও মৎস্যজীবিবৃন্দ উপস্হিত ছিলেন।