মেহেরপুর নিউজ:
মুজিবনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” স্লোগানে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর থানার এসআই সাজ্জাদ হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্র সমন্বয়ক আরিফ খান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মতিউর রহমান প্রমূখ। পরে ১৪ জন যুবক ও যুব মহিলার মাঝে সাড়ে ১০ লক্ষ টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এদিকে এর আগে যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মুজিবনগর সড়ক পদক্ষিণ করে।