মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে ৩৭ হাজার জাল টাকা সহ ফজলুল হক নামের এক জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
পুরন্দরপুর গ্রামের মসেস শেখের ছেলে।
র্যাব ক্যাম্প ইনচার্জ লেঃ সাজ্জাদ রায়হান জানান, উদ্ধারকরা জাল টাকার মধ্যে ১৭ টি ১ হাজার টাকার নোট ও ৪০ টি ৫ শ টাকার নোট রয়েছে।
র্যাব কমান্ডার আরও বলেন, অত্যন্তশর্তকতার সাথে এ জাল নোট গুলো ছাপানো হয়েছে। বোঝার উপায় নেই এটা জাল নোট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোট সমন্ধে আটক ফজলুল হক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে তিনি জানান।
আজ বৃহস্পতিবার বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হানের নেতৃত্বে র্যাব সদস্যরা পুরন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ফজলুল হককে আটক করেন।