মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
আজ রোববার দুপুরে মেহেরপুরের মুজিবনগর পর্যটন মোটেল কর্পোরেশন মোটেলে অনুষ্ঠিত সভায় জেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির সভাপতি জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন,পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার,র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান,খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশকার আলী,গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী প্রমুখ।সভায় জেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।