মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলন আয়তনে এসবায় অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তামাকনিয়ন্ত্রণ আইনবাস্তবায়ন কর্মকর্তা মোঃতারিকুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা গন এর বিভিন্ন দিকনিয়ে আলোচনা করেন।