মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর কোর্ট চত্বরে পৌঁছালে মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী তাকে স্বাগত জানান। পরে মেহেরপুর থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে মুজিবনগরে নিয়ে যাওয়া হয়।
মুজিবনগরে যাওয়ার পথে মোনাখালী এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। শোভাযাত্রাটি মেহেরপুর থেকে মুজিবনগর পর্যন্ত বিভিন্ন সড়ক অতিক্রম করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্য তাজউদ্দিন খানও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।