মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় শিবপুর গ্রামের ভৈরব নদে নিখোঁজের একদিন পর নিয়াজ উদ্দিন মন্ডল (৯৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে১২ টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ভৈরব নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার কর হয়। নিয়াজ উদ্দিন পাশের গ্রামের মৃত মিস্ট মন্ডলের ছেলে।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়াজ উদ্দিন মন্ডল গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন বিকালে এলাকায় মাইকিং করে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এক মহিলা ময়লা ফেলতে এসে পানিতে ভাসমান অবস্থায় নিয়াজ উদ্দিনের মরদেহ দেখতে পায় । পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে সঠিক করে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।