মেহেরপুর নিউজ,০৩ আগষ্ট:
মেহেরপুরের মুজিবনগরে পৃথক দু’টি অভিযানে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ইসমিল ও শামিম নামের ২ ফেন্সিডিল ব্যাবসীয়কে আটক করেছে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর পিকনিক কর্ণারে অভিযান চালান। এ সময় ১০ বোতল ফেন্সিডিলসহ একই উপজেলার শিবপুর গ্রামের নুর মো: গাজীর ছেলে ইসমিল কে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে, তার স্বীকারোক্তী অনুয়ায়ী এস আই তাহের সঙ্গয়ি ফোর্স নিয়ে উপজেলার মানিকনগর গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে শামিমকে আটক করে। শামিমের দেয়া তথ্যমতে পিকনিক কর্ণারে পাশের একটি ঝোপ থেকে আরো ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।