মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে প্রতিবন্ধী মাইকেলকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার প্রতিবন্ধী মাইকেলের বাড়িতে গিয়ে তাকে হুইলচেয়ার প্রদান করা হয়।মুজিবনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে হুইল চেয়ার প্রদান করেন। এসময় বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।