মুজিবনগর প্রতিনিধি, শের খাঁন:
জাতির পিতার সন্মান রাখব মোরা অম্লান এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার চার রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুজিবনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারি ফোরাম এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,উপজেলা প্রকৌশলী শাহিন আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা ডা: মজিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব,প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,প্রানী সম্পদ অফিসার ডা: কাজী নজরুল ইসলাম,তথ্য আপা তানিয়া খন্দকার সহ উপজেলা কর্মকর্তা কর্মচারিবৃন্দ।