মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৫ নং ওয়ার্ড ঢোলমারী গ্রামে এক মহিলা সমাবেসের আয়োজন করে সমাবেসে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মেহেরপুরের গর্ব মেহেরপুর এক আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট পার্থনা করেন।sk।
সমাবেশে তিনি বলেন, মেহেরপুরের নারি জাগরনের প্রতিকৃত যোগ্য নেতার যোগ্য সহধর্মনী সৈয়দা মোনালিসা হোসেন মেহেরপুর তথা মুজিবনগরের নারীদের জন্য এক অনুকরনীয় মানুষ তিনি পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সৈয়দা মোনালিসা হোসেন এর হাত কে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কার পক্ষে থাকুন এবং নৌকা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, আমি দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান আমি গত ১০ বছরে এই বাগোয়ান ইউনিয়নের অসংখ্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, রাস্তা ঘাট সহ অনেক উন্নয়ন করেছি এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আমি যদি নৌকা পায় আপনারা আমাকে আবার ভোট দিয়ে চেয়ারম্যান করবেন যাতে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি এবং বাগোয়ান ইউনিয়নকে বাংলাদেশের ভিতরে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারি।sk ঢোলমারি গ্রাম আওয়ামীলীগের সভাপতি ছাবদার রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন ঢোলমারি গ্রাম আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,তোফাজ্জেল হোসেন ঢোলমারী গ্রাম আওয়ামীলীগের সদস্য বুধোন মন্ডল,ফজলু শেখ,ঝটন মন্ডল,রনজিত বিশ্বাস,অঞ্জন দাশ, ৫নং ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি সেফালি মন্ডল,৬নং ওয়ার্ড যুবমহিলালীগের সাধারণ সম্পাদক সাথী মন্ডল, সদস্য কল্পনা মন্ডল,জোহনা বিশ্বাস,বেদেনা তালুকদার,সুমিত্রা তরফদার,।sk।
এ সময় ঢোলমারী গ্রামের অসংখ্য মহিলা পুরুষ এই মতবিনিময় সভায় উপস্হিত থেকে আয়ুব হোসেনকে আবার নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর কাছে আবেদন করেন। মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন বাসন্তী মন্ডল।