মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর:
দু’দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মেহেরপুরের মুজিবনগরে বিজিবি ও বিএসএফের মধ্যে এক প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টার সময় মুজিবনগর কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিএসএফকে দুই-এক সেটে হারিয়ে বিজিবি জয় লাভ করে। বর্ডারগার্ড বাংলাদেশ কুষ্টিয়া সেক্টর এ খেলার আয়োজন করে। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর বিএসএফের সেক্টর কমান্ডার আর সি গৌর। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ফরিদ উদ্দিন। এলাকার কয়েক হাজার দর্শক এ প্রীতি ভলিবল খেলা উপভোগ করেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।