মুজিবনগর প্রতিনিধি, শের খাঁন:
:মেহেরপুরের মুজিবনগরে বিদুৎপৃষ্ট হয়ে তুহিন (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তুহিন মানিকনগর গ্রামের আব্দুল জাব্বারের একমাত্র ছেলে এবং মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মৃত তুহিন কর্মঠ একজন ছেলে, লেখাপড়ার পাশাপাশি সে দিন মজুরির কাজ করতো। রবিবার সকালে জমিতে গোবর সার দেওয়ার জন্য সার গর্তে গবর সার তুলে পাওয়ার ট্রলিতে বোঝায় করার সময় উপর দিয়ে যাওয়া বিদুৎ এর সাইড লাইনের টানা তার মাটিতে পড়ে গেলে সে বিদুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।