মেহেরপুর নিউজ:
মুজিবনগর উপজেলা স্কাউটস এর উদ্যোগে স্কাউটস এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা স্কাউটস এর কমিশনার রুতছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ মোবারক হোসেন, উপজেলা কাব লীডার মোঃ ফারুক হোসেন। এদিকে এর আগে বিপি দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।