মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য অর্পণ করা হয়।এবং সকল সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটার সময় মুজিবনগর উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের সুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। পরে মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, বিএনসিসি, স্কাউট,কাব স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে। পরে সেখানে কুচকাওয়াজ ও শরীর চর্চা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এবং বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।