মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর :
৩০ নভেম্বর বিরোধী দলের হরতাল চলাকালে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা যুবদলের উদ্যোগে বি¶োভ সমাবেশের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মহি হির“র সভাপতিত্বে কেদারগঞ্জ বাজারে অনুণ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি ইলিয়াস হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর খান ছাতু, আব্দুর রহমান, হাফিজুর রহমান হাফি, এম এ কে খাইর“ল বাশার, আনোয়ার“ল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহির“ল ইসলাম বড়বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ। এর আগে বিরোধী দলের আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে একটি বি¶োভ মিছিল বের করা হয়। জেলা যুবদলের আহবায়ক জহির“ল ইসলাম বড় বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি কেদারগঞ্জ বাজার প্রদক্ষিন করে।