মেহেরপুর নিউজ:
মুজিবনগর উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী নজরুল ইসলাম।অন্যদের মধ্যে প্রশিক্ষক মোহাঃ নুরুজ্জামান , মেহেরপুর জেলা সমবায় কার্যালয় সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।