মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকগণের অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, কৃষি অফিসার আব্দুল মোমেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুম হাসান, আকরাম হোসেন প্রমূখ।