মেহেরপুর নিউজ, ১৭ সেপ্টেম্বর:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন। গণসংযোগ কালে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মহাজনপুর ইউনিয়ন সভাপতি রেজানুর রহমান নান্নু, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ বেল্টু, সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খানসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।