নিজস্ব প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন ও সমাজসেবা অধিদপ্তর কতৃক প্রদেয় সেবাসমূহ অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মুজিবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান প্রবন্ধ উপস্থাপক ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তালেব। এ সময় উপজেলা বিভিন্ন অধিদফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।