মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুড ড্যাডি ক্যাম্পেইন (আদর্শ বাবা সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনা তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল-আজাদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।
অনুষ্ঠানে বাবা সমাবেশের উদ্দেশ্য ও তাৎপর্য,আদর্শ বাবার দায়িত্ব ও কর্তব্য,বাল্যবিবাহ প্রতিরোধে গুডনেইবারস বাংলাদেশ এর কর্মকান্ড,বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।