মেহেরপুর নিউজ:
সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম এর আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদত রত, মুজিবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, রেজিস্ট্রেশন অফিসার কাজী আবুল মুনসুর প্রমূখ।
পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৭১জনকে ২৫ লক্ষ ৪০ হাজার টাকা। পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৪০জনকে ১১লক্ষ ৭১ হাজার ৫শত টাকা। এবং দগ্ধ ও প্রতিবন্ধী পূনর্বান কার্য়ক্রমের আওতায় ২জনকে ৬০ হাজার টাকাসহ মোট ১১৩ জনকে ৩৭ লক্ষ, ৭১ হাজার ৫শত টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।