মুজিবনগর প্রতিনিধি:
করোনা প্রতিরোধে সঠিকভাবে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগরে পালিত হয়েছে জাতীয় স্যানিটিশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে আলোচনা শেষে উপজেলা প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী করা হয়। এ ছাড়াও হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরা হয়।
এ সময় মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,উপজেলা জনস্বাস্থ প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলমসহ উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে হাত ধোয়ার সাবান বিতরন করা হয়।