মেহেরপুর নিউজ,০৬ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুরে সড়ক দুর্ঘটনায় আশিক মন্ডল নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় ঘটে। নিহত আশিক মন্ডল রতুনপুর গ্রামের সুন্দর মন্ডলের ছেলে। সে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
একই ঘটনায় আশিকের বন্ধু জৌষ্ঠ মন্ডল গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে মুজিবনগর উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আশিক মন্ডল তার বন্ধু জৌষ্ঠ মন্ডলকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গার আটকবর থেকে নিজ বাড়ি রতুনপুওে ফিরছিল। বাড়ির কাছে পৌছে একটি শ্যালো ইঞ্জিন চালিত করিমনকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা আরেকটি ইঞ্জিন চালিক পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক ও জৌষ্ঠ দুজনই গুরতর আহত হয়। তাদেও উদ্ধার কওে মুজিবগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশিকের অবস্থা আশংকা জনক হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক সাইফ হোসেন। পথিমধ্যে আশিকের মৃত্যু হয়।
চিকিৎসক সাইফ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আশিকের মৃত্যু হয়েছে।