মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরে মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মেহেদি ও রাজু নামে ২ জন আহত হয়েছে।মঙ্গলবার সন্ধার সময় বল্লভপুর আনন্দবাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বল্লভপুর – আন্দবাস সড়কে আনন্দবাস থেকে ২টি মটরসাইকেল ওভার স্পিডে প্রতিযোগিতা করে বল্লভপুরের দিকে আসছিল এ সময় বাগোয়ান তেকোনা পুকুর সংলগ্ন ঘাস বোঝায় ভ্যান গাড়ি কে ওভারটেক করার সময় প্রতিযোগিতা প্রদানকারী ২ মটোরসাইকেলের হ্যান্ডেল বারে পাশাপাশি বেঁধে যাওয়ার ফলে মারাত্মক দুর্ঘটনার স্বীকার হয় একটি মটোরসাইকেল , দুর্ঘটনা কবলিত মটোরসাইকেলটি চালক গোপালনগর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মেহেদী (২১) এবং আরোহী একই গ্রামের রাজ এর ছেলে রাজু (২০)আহত হয়।
পথচারিরা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসে গাড়ির চালক মেহেদীর অবস্থা আশংকাজনক হওয়ায়। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মেহেদী(২১) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।