মেহেরপুর নিউজ:
মুজিবনগরে হেরোইন ১জন আটক মুজিবনগরে ১ গ্রাম হেরোইনসহ আশাদুজ্জামান বীর নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশাদুজ্জামান বীর মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে বাড়ি এবং শিবপুর গ্রামের খেজমত আলীর ছেলে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কতৃক জানা যায়, আশাদুজ্জামান বীর হেরোইন নিয়ে তারা বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শাহাজালাল খাঁনের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে তার বাড়িতে ৯ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
এ সময় তাকে হেরোইনসহ আটক করা হয়। আটকের পর তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে।